আজমিরীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, ব্যালটে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৩ নম্বর জলসুখা ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এসময় ব্যালট পেপারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ২ নম্বর জলসুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুিষ্ঠত হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ভোট গণনা চলছিল। এ সময় হঠাৎ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রোকসানা আক্তার শিখা ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরেন।
ভোটকেন্দ্রে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি সামাল দিতে না পারায় সেখানে র্যাব ও বিজিবি সদস্যরা পৌঁছায়। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন আনা হয়।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ সময় বেশ কিছু ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
প্রিজাইডিং অফিসার আব্দুল জব্বার বলেন, একটা গ্রুপ কেন্দ্র দখলের চেষ্টা করেন। এ সময় অপর একটি গ্রুপ বাধা দেয়। এ নিয় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর এই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
Related News
হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবকের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন যুবক নিহতRead More
হবিগঞ্জে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়েরRead More



Comments are Closed