সিলেট নগর জামায়াতের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের পিঠ এমনিতেই দেয়ালে ঠেকে আছে। এই অবস্থায় জ্বালানী তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যেখানে জ্বালানী তেল ও গ্যাসের মূল্য হ্রাস করা হচ্ছে সেখানে আমাদের দেশে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনগণের প্রতি সরকারের জুলুমের বহিঃপ্রকাশ। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি সাধারণ জনগনের প্রতি অমানবিক আচরণ। কোন দায়িত্বশীল সরকার এই ধরণের অমানবিক সিদ্ধান্ত নিতে পারেনা। ক্ষমতাসীন সরকার জনতার ভোটে নির্বাচিত নয় বিধায় তারা একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। অবিলম্বে জ্বালানী তেল ও গ্যাসের বর্ধিত মূল্য পরিহার করতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর ভুমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার জামায়াত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানী তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে, বর্ধিত মূল্য প্রত্যহারের দাবীতে সিলেট মহানগর জামায়াত নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, এডভোকেট আলিম উদ্দিন, মাওলানা মুুজিবুর রহমান, রফিকুল ইসলাম, এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, সরকার লাগামহীন দুর্নীতি, লুটপাট ও দলীয় লোকদের সুবিধা দেয়ার জন্যই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানীর দাম কমানো হলেও আমাদের দেশে বারবার মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। জনস্বার্থ বিবেচনায় অবিলম্বে জ্বালানীর বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
Related News
সিলেটে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর শাহপরান থানাধিন সুরমা বাইপাস সংলগ্ন সৈনিক ফুডRead More
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র্যালী
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয়Read More



Comments are Closed