বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার নাজির বাজার-কুরুয়া বাজারের মধ্যবর্তী সিলেট-ঢাকা মহাসড়কে মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুবেল আহমদ (২৭) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
রবিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঘটনাটি ঘটে। নিহত রুবেল বিশ্বনাথ পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের শাহজিরগাঁও গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে। ঘটনার সময় তিনি মোটর সাইকেল চালিয়ে দয়ামীর অভিমুখে যাচ্ছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আশংকাজনক অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত ট্রাক চালক রুবেল আহমদের জানাজার নামাজ সোমবার সকাল ১১টায় শাহজিরগাঁও পঞ্চায়েতি কবরস্থানের সামনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed