Main Menu

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: ডিজেল, কেরোসিন, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি প্রতিবাদে গত ৬ নভেম্বর শনিবার বিকালে নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও জেলা পার্টির সম্পাদক মÐলী সদস্য কমরেড দীনবন্ধু পালের সঞ্চালনায় বক্তারা বলেন, সরকার লাগামহীন দুর্নীতি, লুটপাট ও দলীয় লোকদের সুবিধা দেয়ার জন্যই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানীর দাম কমানো হলেও আমাদের দেশে বারবার মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ সৃষ্টির অনুসঙ্গ হয়ে দেখা দিয়েছে।

এমনিতে দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। টিসিবির ট্রাকের পিছে লম্বা লাইন প্রমাণ করছে মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের কত বাইরে চলে গেছে। এহেন মুহূর্তে কেরোসিন ডিজেল ও গ্যাসের দাম রাতারাতি অস্বাভাবিক বাড়ায় সর্বপ্রকার পরিবহনের ভাড়া বেড়ে যাবে। ইতিমধ্যে পরিবহন ধর্মঘটের কারণে যাতায়াত ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। এ যেন জনগণের জন্য মরার উপর খাড়ার ঘা। আওয়ামী লীগ যে ২৩ দফার ভিত্তিতে সরকার গঠন করেছিল তা ইতোমধ্যে ভঙ্গ করেছে। এতে আগামী নির্বাচনের জন্য বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে।

বক্তব্য রাখেন পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড হিমাংশু মিত্র, মোহিতোশ চৌধুরী প্রসাদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, সহ সভাপতি আবদুস সালাম, যুব মৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্র মৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, দপ্তর সম্পাদক বিজয় করিম, আকলিমা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed