সাভারে নিজ ঘরে বাবা মা ও মেয়ের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় নিজ কক্ষ থেকে বাবা-মা ও তাদের ৯ বছরের এক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে জামগড়া রূপায়ন আবাসিক এলাকার ফজর আলীর বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে মেয়েটির বাবার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
নিহতরা হলেন, ছবুর মিয়া, তার স্ত্রী রোজিনা বেগম ও মেয়ে সুমাইয়া। ছবুর মিয়া এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ও মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন। কয়েকদিন আগে সবুর মিয়ার অটোরিকশা ছিনতাই হয়ে যায়। ওই বিষয় নিয়ে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।’
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed