গাজীপুরে পিকআপভ্যান চাপায় ৩ পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় পিকআপভ্যান চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও একজন।
নিহতরা হলেন- ময়মনসিংহের পাগলার থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি ও খুলনার পাইকগাছা থানার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)।
তারা প্রত্যেকেই শ্রীপুর পৌরসভার দুই নং সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানে মালামাল বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, নিহত ও আহতরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে তসবি, জায়নামাজ, সুগন্ধি, টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকাগামী ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মুরগিবাহী পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed