কারখানায় আগুন, শ্বাসরোধে ৫ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর সোয়ারীঘাট এলাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুনে ৫ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) মধ্যরাতে লাগা এ আগুনের ধোঁয়াতেই শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। রাবার ও কেমিকেল থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসকর্মীরা। একইসঙ্গে এ ধরনের কোনো কারখানা বা গোডাউনের অনুমোদন নেই বলে জানান তারা।
দিগ্বিদিক ছোটাছুটি আর মানুষের আহাজারিতে গভীর রাতের নিস্তব্ধতা মুহূর্তেই ভেঙে যায় রাজধানীর সোয়ারীঘাট লঞ্চঘাট এলাকার। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা রাবারের জুতার কারখানার আগুনের লেলিহান শিখায় অন্ধকার আকাশ ততক্ষণে ভয়ঙ্কর লাল আভায় রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাবার জাতীয় দাহ্য পদার্থ থাকায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
সড়কে যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছাতে পারেনি বলেও অভিযোগ ছিল এলাকাবাসীর। অন্যদিকে কারখানার ভেতরে থাকা শ্রমিকদের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েন স্বজনরা।
পুড়ে যাওয়া কারখানা থেকে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তারা জানান, অনুমোদনহীন এ কারখানার কেমিকেল ও রাবারে লাগা আগুনের ধোঁয়ার কারণেই মৃত্যু হয় তাদের।
প্রায় দুই বছর ধরে পুরান ঢাকা এলাকায় সব ধরনের দাহ্য পদার্থের গোডাউন বা কারখানার অনুমোদন দেওয়া বন্ধ রাখলেও কীভাবে এ ধরনের ফ্যাক্টরি চলমান ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা কাজ করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে।
তিনি আরও বলেন, কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি হতো বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনই বলতে পারব না। অগ্নিকাণ্ডে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, প্রচুর ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন ওই পাঁচ শ্রমিক।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed