প্রতিদিন গাজর খাওয়ার উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক: শীতকালে সব ধরনের সবজি পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হলো গাজর। গাজরে রয়েছে ভিটামিন, পটাশিয়াম, আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টি। গাজর শুধু পুষ্টি সরবরাহ করে না, রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। ত্বকতে উজ্জ্বল করে। আসুন জেনে নেই প্রতিদিন গাজর খাওয়ার উপকারিতা-
* বয়সের কারণে চোখের সমস্যা দেখা যায়। গাজরে রয়েছে বিটা ক্যারোটিন। চোখের সমস্যা থেকে মুক্তি দেয় বিটা ক্যারোটিন।
* যাদের হৃদ্যন্ত্রের সমস্যা আছে, তাদের জন্য গাজর খুবই উপকারী সবজি। এটি রক্তে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদ্রোগের ঝুঁকি কমায়।
* এ ছাড়া গাজরে প্রচুর পরিমাণে ফাইবারও আছে। গাজর হজমশক্তি বৃদ্ধির ক্ষেত্রেও কাজে লাগে। ফলে ওজন হ্রাসেও গাজর সক্ষম।
* প্রতিদিনের খাদ্য তালিকায় ক্যালশিয়াম ও খনিজসমৃদ্ধ গাজর রাখলে হাড়ের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
* গাজরের রস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির রোজকার ডায়েটে গাজর থাকতেই পারে।
* যাদের খুব দ্রুত চুল ঝরে, তারা চুলের গোড়ায় গাজরের রস লাগাতে পারেন। গাজরে থাকা ভিটামিন সি চুল বৃদ্ধিতে সাহায্য করে।
* গাজর ত্বককেও উজ্জ্বল তরে তুলতে সাহায্য করে।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed