সিলেটে ইংল্যান্ডের ব্রান্ড মাসালা বাজার সুপার শপ’র উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ইংল্যান্ডের জনপ্রিয় সুপার শপ ব্রান্ড মাসালা বাজার সিলেট শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর উপশহরস্থ ডি-ব্লক পয়েন্টে মাসালা বাজার সুপার শপের উদ্বোধন করেন ইউরো ফুডস গ্রুপের চেয়ারম্যান শাহ সেলিম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ইংল্যান্ডের জনপ্রিয় সুপার শপ ব্রান্ড মাসালা বাজার ক্রেতাদের সব ধরণের সুযোগ সুবিধা দেওয়ায় ইংল্যান্ডে জনপ্রিয় হয়ে উঠেছে। সিলেটের ক্রেতাদের সব ধরণের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের মধ্যে সিলেটে এই প্রথম মাসালা বাজার সুপার শপ শাখার উদ্বোধন করা হয়েছে। যাতে করে ক্রেতারা স্বল্প মূল্যে এই সুপার শপ থেকে সবধরণের পণ্য ক্রয় করতে পারেন।
উদ্বোধন উপলক্ষে ক্রেতারা পণ্য ক্রয় করলে র্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীরা জিতে নিতে পারবেন সিলেট টু কক্সবাজার দুই দিনের কাপল এয়ারট্রিপ ও রেফ্রিজারেটরসহ নানান আকর্ষণীয় পুরস্কার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এমডি সাহা আলী, ইউরো ফুডস গ্রুপের অপারেশন ডিরেক্টর সাইফুল জব্বার, ইউরো ফুডস গ্রুপের বাংলাদেশের অপারেশন ডিরেক্টর শেখ শফিউল আলম, ফ্যাক্টরি ম্যানেজার শাহ আসাদ আলী, উপশহর শাখার ম্যানেজার জসিম উদ্দিন, অপারেশন ম্যানেজার রাকিবুল হাসান, অফিসার রাজীব কৈরী প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed