চীনের স্কুলে করোনা, হুলুস্থুল কাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি প্রাইমারি স্কুলে একজন কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর শিক্ষার্থীদেরকে স্কুলের ভেতরে কয়েক ঘণ্টার জন্য আটকে রাখা হয়। এসময় কাউকে স্কুল থেকে বের হতে এবং ঢুকতে দেয়া হয়নি।
খবর পেয়ে অভিভাবকরা স্কুলে ছুটে আসেন এবং স্কুলের সামনে জড়ো হয়ে শিশুদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকেন। মঙ্গলবার (২ নভেম্বর) মধ্যরাতের দিকে তারা ঘটনাটি সম্পর্কে জানতে পারেন।
পরে স্কুলের সব শিক্ষার্থীর কোভিড টেস্ট করা হয়েছে বলে জানা গেছে এবং তাদেরকে বলা হয়েছে যে টেস্টের ফল না পাওয়া পর্যন্ত তারা যেন সারা রাত স্কুলের ভেতরেই অপেক্ষা করে। শিক্ষার্থীদের বয়স সাত থেকে ১২ বছর বলে ধারণা করা হচ্ছে।
জিমু নিউজ নামের স্থানীয় একটি ওয়েবসাইটের খবর অনুসারে স্থানীয় সময় মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে স্কুলের প্রধান শিক্ষক বাইরে এসে অপেক্ষমাণ অভিভাবকদের জানান যে কোন কোন শিশুকে কোয়ারেন্টিনে যেতে হবে। এসময় অভিভাবকদেরকে শিশুদের জন্য কিছু কাপড়-চোপড় দেওয়ার কথা বলা হয়, কারণ তাদেরকে স্কুলের ভেতরে রাত কাটাতে হবে।
জিমু নিউজের সাইটে বলা হয় প্রধান শিক্ষক অভিভাবকদের জানান যে পরের দিন কোভিড টেস্টের ফলাফল হাতে পাওয়ার পরেই শিশুরা বাড়ি যেতে পারবে।
স্কুলের ভেতরে ঠিক কতজন আটকা পড়েছিল সেটা স্পষ্ট নয়, তবে ফালুন-গং গোষ্ঠীর সাথে সম্পর্কিত নিউ টাং ডাইন্যাস্টি টেলিভিশনের খবরে বলা হয়েছে যে শেষ পর্যন্ত ৩৫ জন শিক্ষার্থীকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
এর মধ্যে স্কুলের সব শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের কোভিড টেস্ট করা হয়েছে বলেও জানা গেছে। স্কুলটি আপাতত বন্ধ করে দেয়া হয়েছে।
প্রায় দু’বছর আগে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার পর থেকেই চীনে কঠোরভাবে জিরো-কোভিড নীতি (করোনাভাইরাস পুরোপুরি নির্মূল করা) অনুসরণ করা হচ্ছে। এই নীতিতে কোন ধরনের পরিবর্তন হয়েছে বলেও মনে হচ্ছে না।
সূত্র : বিবিসি
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed