গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ফের আজিজ কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাওনার মুলাইদ এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এ ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে গেল ১১ ফেব্রুয়ারি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed