এবারও লটারিতে স্কুলে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: গত বছরের মতো এবছরও সরকারি-বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনের নেতৃত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে উপস্থিত রাজধানীর একটি কলেজের অধ্যক্ষ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বছরের মতো এবারও প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, মূলত করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাউশির একাধিক কর্মকর্তা।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরাসরি ভর্তি পরীক্ষা, অনলাইন পরীক্ষা এবং লটারিসহ তিনটি উপায়ে ভর্তির বিষয়ে প্রস্তাব দেয়। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় লটারির মাধ্যমে ভর্তির প্রস্তাব গ্রহণ করে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed