Main Menu

জালালাবাদ ও মোগলাবাজার থানা পেল নতুন গাড়ী

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগকে নতুন তিনটি গাড়ী দেয়া হয়েছে। বুধবার দুপুরে পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ গাড়িগুলো হস্তান্তর করেন।

নতুন তিনটি গাড়ির মধ্যে উত্তর বিভাগের জালালাবাদ থানায় ২টি পিকআপ গাড়ি এবং দক্ষিণ বিভাগের মোগলাবাজার থানায় ১টি পিকাপ গাড়ি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, উপ-কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা, কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. শামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী, জালালাবাদ থানার সহকারী কমিশনার সাহিদুর রহমান, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা ও ওসিএমটি এসআই মো. আশিকুর রহমান দেওয়ান।

Share





Related News

Comments are Closed