যাত্রীর ব্যাগ থেকে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকায় ভারত থেকে আসা এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস, সাবান ও চকলেটসহ বিভিন্ন পণ্য আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। বুধবার সকালে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারত ফেরত বাংলাদেশি এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন প্রকার কসমেটিক, চকলেট, সাবান জব্দ করা হয়।
কাস্টমস জানায়, বিএসটিআই কর্তৃপক্ষের মান নির্ণয় বাধ্যতামূলক থাকায় পণ্যগুলো আটক করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এলাকা থেকে অবৈধ ১০ লক্ষ টাকার বিভিন্ন প্রকার কসমেটিক্স চকলেট সাবান আটক করা হয়েছে। কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, চোরাচালান রোধে কাস্টমস সর্বদা তৎপর রয়েছে। তবে এসব পণ্যগুলো বিএসটিআই অন্তর্ভুক্ত পণ্য। আটক পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। একটি বিভাগীয় মামলা হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed