সিসিকের হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শফিকুল ইসলাম কাজল, কুরবান আলী, সরোজ আলী, খোকন, রজব আহমদ, মনজুর আহমদ প্রমুখ।
সমাবেশে সিলেট জেলা বাসদ আবু জাফর বলেন, করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে বিপর্যস্থ সাধারণ মানুষ। মানুষ কাজ হারিয়েছে। বেশিরভাগ মানুষের আয় কমে গেছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।
আবু জাফর বলেন, সিটি কর্পোরেশন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাছাড়া সরকারী প্রতিষ্ঠান সমূহে করোনাকালীন সময়ে ব্যয় সংকোচনের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। ঠিক এই সময়ে সেবা ও উন্নয়ন কাজ তরাম্বিত করার নামে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত অমানবিক। সিলেট সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা ব্যয় করেও জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি।
আবু জাফর বলেন, সিসিকের হোল্ডিং ট্যাক্স-পানির মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত কিংবা জলাবদ্ধতা, যানজট, বিশুদ্ধ পানি সংকট সমাধানে ব্যর্থতার দায় সিটি করপোরেশন প্রধান হিসেবে মেয়র এড়াতে পারেন না। তিনি আরো বলেন, করোনাকলীন সময়ে কাজ হারিয়ে কোন মতে ব্যাটারী চালিত যানবাহন চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে শ্রমজীবী মানুষ। তাছাড়া এসব বাহনে সাশ্রয়ী ভাড়ার কারনে সাধারণ মানুষও সেবা নিচ্ছেন। কিন্তু নানা অজুহাতে বিভিন্ন সময়ে সিসিক এসব শ্রমিকদের উচ্ছেদের আয়োজন করেছে। সিসিক কর্তৃক ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বাসদ সমন্বয়ক আবু জাফর।
বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর অবিলম্বে সিসিক কর্তৃক হোল্ডিং ট্যাক্স, পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed