Main Menu

জকিগঞ্জে ১৩৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের কলাদাপনিয়া গ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবাসহ আলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

এসময় র‌্যাব তার কাছ থেকে ১৩৯০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আলাল উদ্দিন উপজেলার কলাদাপনিয়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

সোমবার (১ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে আলালের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জকিগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed