Main Menu

ইবিতে থিওলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮৬ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানা গেছে।

জানা গেছে, দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে থিওলজি অনুষদভুক্ত বিষয় না থাকায় স্বতন্ত্রভাবে পরীক্ষা গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এবারের পরীক্ষায় থিওলজি অনুষদের জন্য ১৩১৯ জন আবেদন করে। পরীক্ষায় ১১৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে বলে নিশ্চিত করেছেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. সোলাইমান। এবারের পরীক্ষায় উপস্থিতির হার ৮৬.৪২ শতাংশ বলেও জানান তিনি।

থিওলজি অনুষদের আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ এই তিনটি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগে ৮০টি করে আসন রয়েছে। এবারে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ না থাকায় স্বতন্ত্রভাবে পরীক্ষা গ্রহণ করেছে ইবি।

Share





Related News

Comments are Closed