তালতলীতে ‘গ্যাস ট্যাবলেট’ সেবন করে স্কুল ছাত্রীর মৃত্যু
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পেটের গ্যাস থেকে নিরাময় পেতে পেটের গ্যাসের ট্যাবলেটের পরিবর্তে, চালের পোকা দমনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে মারা গেছে আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তার (১৫)।
ঘটনাটি ঘটেছে রোববার (৩১ অক্টোবর) বিকেলে। নিহত তানজিলা উপজেলার কড়ই বাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়া খালী গ্রামের মোজাম্মেল মিয়ার কন্যা।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে, তানজিলা রোববার দুপুরে পেটের গ্যাসের যন্ত্রণায় ভুগছিল। এ সময় বাড়িতে চালের পোকা দমনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট ও পেটের গ্যাসের ট্যাবলেট পাশাপাশি রাখা ছিল। এ সময় ভুল করে চালের পোকা দমনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে আমতলী হাসপাতালে নিয়ে যায়। আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে পটুয়াখালী হাসপাতালে প্রেরন করেন। পটুয়াখালী হাসপাতালে যাওয়ার পূর্বে সন্ধ্যায় সে মারা যায়।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামরুজ্জামান মিয়া জানান, পেটের গ্যাসের ঔষধের পরিবর্তে চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে একজন স্কুল ছাত্রী মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন আছে।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed