Main Menu

তালতলীতে মামাকে কুপিয়ে যুবকের ‘আত্মহত্যা’

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে মামাকে কুপিয়ে চাচার বাড়ি লুকাতে এসে রেইনট্রি গাছে গলায় ফাঁস দিয়ে মোঃ মাহফুজ (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে রোববার (৩১ অক্টোবর) রাত ১০টায় উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামে।

মৃত মাহফুজ বরগুনা জেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা এলাকার নিজাম হাওলাদারের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ফাহফুজ আহমেদ তার আপন মামাকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর আত্নগোপনে থাকার জন্য গত ৪/৫ দিন পূর্বে তার বাবার মামাতো ভাই ছোট বগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকার বাদশা হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। এরপর সবসময় চিন্তিত থাকতো। এক পর্যায়ে তার বাবার আরেক মামাতো ভাই মোঃ কাওসার হাওলাদারের বসতঘরের দক্ষিন পাশে রেইনট্রি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করে।

বাদশা হাওলাদার তাকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার করে তালতলী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed