Main Menu

কোম্পানীগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় শিশু নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে বিআরটিসি বাসের ধাক্কায় রিমা খাতুন নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে। সে ছাতক উপজেলার সিমছাপুর গ্রামের মৃত সম্রাজ আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ভোলাগঞ্জ গামী বিআরটিসি বাস বেপরোয়া গতিতে আসছিল। এ সময় মেয়েটি রাস্তা পাড় হওয়ার জন্য পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যেতে চাইলে রাস্তার মধ্যখানে বেপরোয়া গতির বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed