শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে মনোয়ারা বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ অক্টোবর) বিকেলে পৌর শহরের টু স্টার আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
লাশ উদ্ধারের ঘটনায় হোটেলের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে থানায় নিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মনোয়ারার বাড়ি উপজেলার আশিদ্রোন ইউনিয়নে। তবে তিনি শহরের সোনার বাংলা সড়কে একটি বাসায় ভাড়া থাকতেন। মনোয়ারা টু স্টার হোটেলে ধোঁয়া-মোছার কাজের পাশাপাশি লেবুর পাইকারী ব্যবসা করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed