তাহিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান (২১) একই গ্রামের জাহের মিয়ার ছেলে।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে শিশুটি তার ঘরে একা খেলা করছিল। এ সময় তার মা ঘরের অদূরে কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে অভিযুক্ত মিজানুর শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে অভিযুক্ত মিজানুর পালিয়ে যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বলেন, নির্যাতনের শিকার ওই শিশুটিকে সাথে নিয়ে তার পরিবার থানায় এসেছেন। লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed