ইয়েমেনে বিমানবন্দরে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের একটি বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। খবর দ্য গার্ডিয়ানের।
শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এডেনের গভর্নরকে লক্ষ্য করে গাড়িবোমা হামলার তিন সপ্তাহ পর শনিবার আবার এ ধরনের হামলার ঘটনা ঘটল। ওই হামলায় অল্পের জন্য গভর্নর বেঁচে গেলেও কমপক্ষে ৬ জন নিহত হন।
শনিবারের গাড়িবোমা বিস্ফোরণের শব্দ পুরো এডেন শহরজুড়ে শোনা যায়। এ ছাড়া বিস্ফোরণের কারণে আশপাশের বাড়িঘরের জানালাগুলো ভেঙে গেছে।
ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই বিস্ফোরণে ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া মারাত্মক আহত হয়েছেন আরও অনেক মানুষ।
এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশদ্বারের কাছে একটি তেলবোঝাই ট্রাক বিস্ফোরিত হয়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed