Main Menu

সিলেটে করোনায় ৩ জন শনাক্তের দিনে সুস্থ ২০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ চব্বিশ ঘন্টায় নতুন করে কেউ মারা যাননি। এ সময়ে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ জন।

রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা এখন ১১৭৫ জনই আছে। এর মধ্যে সিলেট জেলায় ৯৮২ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা সবাই সিলেট জেলার।

৭৯২ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ০.৩৮।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৭৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৮১৭ জন, সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৬৩ জন ও হবিগঞ্জের ৬৬৪৯ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২০ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ৮ জন।

তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ১৫ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Share





Related News

Comments are Closed