সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শনিবার (৩০ অক্টোবর) সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন কিছু এলাকায় উন্নয়নকাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুতের সরবরাহ।
এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আওতাধীন সিলেট এমসি কলেজ উপকেন্দ্র ৩৩/১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে, সেগুলো হলো- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মিতালীটিলা, খরাদিপাড়া, রাজবাড়ি, দর্জিপাড়া, কুমারপাড়া, নাইরওপুল, চারাদিঘীরপাড়া, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মীরবক্সটুলা, জিন্দাবাজার, নয়াসড়ক, জেলরোড।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed