Main Menu

সিলেট জেলা পুলিশ ক্লাবের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পুলিশ ক্লাবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলা পুলিশ লাইন্সে ক্লাবের শুভ উদ্বোধন করেন ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম বলেন, সিলেটের পুলিশ ক্লাবের উদাহরণ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এর ফলে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অস্থায়ী আবাসনের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে। এ প্রতিষ্ঠানটি চালু করার জন্য পুলিশ সুপারসহ সিলেট জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম,
ডিআইজি অফিস পুলিশ সুপার জেদান আল মুসা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেন, এ পুলিশ ক্লাব চালু হওয়ার ফলে বাংলাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের যারা সাক্ষী বা অন্যান্য প্রয়োজনীয় কাজে সিলেটে আসবেন তাদের অস্থায়ীভাবে আবাসনের সমস্যা কিছুটা হলেও নিরসন হবে।

Share





Related News

Comments are Closed