Main Menu

হজরত শাহজালাল (রহ.)’র মাজারে মিলাদ ও দুআ অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি থেকে সারাবিশ্বের মানুষ মুক্তি পেতে ও সকলের সুস্থতা কামনা করে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে করোনা থেকে মুক্তি চেয়ে বিশ্বের সকল মুসলিমকে সকল গুনাহ থেকে মাফ ও সুস্থতা কামনা করে দুআ করা হয়।

মিলাদ ও দুআ মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল মাজারের মোতোয়াল্লি সরেকওম ফতেউল্লাহ আল আমান, হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহসাধারণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, আব্দুল হক শিকদার, পরিষদের দক্ষিণ সুরমা থানার সভাপতি হারুন চিস্তি, মধুশহীদ মাজারের খাদেম মো. আরিফুর রহমান, মো. ইউসুফ, মধুমিয়া বিশ্বনাথ, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, লাক্কাতুড়া লাকড়ি ভাঙ্গা টিলার খেদমতকারী মো. জয়নাল আবেদীন, আইনুল, রিমন আহমদ প্রমুখ।

দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কারি মো. নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ ধনপুরী।

মিলাদ ও দুআ মাহফিল শেষে দেশের প্রত্যান্ত অঞ্চলে যার যার জায়গা থেকে মিলাদ মাহফিল করার আহবান জানান হজরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed