Main Menu

সিলেটে অসামাজিকতার দায়ে ৬ নারী পুরুষ গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে একটি রেস্ট হাউজ থেকে ৬ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদেরকে সংশ্লিষ্ট আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সুরমা মার্কেটের বদরুল রেস্ট হাউজে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে ৪ জন নারী ও ২ জন পুরুষকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রেস্ট হাউজের মালিক মো. সুন্দর আলীসহ আরো ২-৩ জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

Share





Related News

Comments are Closed