গোলাপগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে ফরম বিতরন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে তথ্য উপাত্ত ফরম বিতরন করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
এ উপলক্ষে গত শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিতত্ করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও বিয়ানীবাজার সাংগঠনিক টিমের দলনেতা ইমাম উদ্দিন ইমাম।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী সোহাইল ও আলতাফ হোসেন টিটুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, রুনু আহমদ, সৈয়দ সারোয়ার রেজা, জাহাঙ্গীর মিয়া, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ আজিজুর রহমান আজিজ, আক্তার আহমদ, রেজা মজিদ, জুনেল আহমদ, মালেক আহমদ, জাহেদ আহমদ, মালেক বক্স, আব্দস সামাদ ফাহিম, চমক দে পল্লু, জাহাঙ্গীর হোসেন, সাইফুল আলম কোরেশি।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed