অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন
বিনোদন ডেস্ক: গুণী অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রোববার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
গণমাধ্যমের কাছে মাহমুদ সাজ্জাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ভাই ম. হামিদ। তিনি জানান, দেড় মাসের বেশি সময় ধরে আইসিইউতে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। চলেই গেলেন না ফেরার দেশে।
জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার কারণে গত ১ সেপ্টেম্বর মাহমুদ সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসায় তার কোভিড-১৯ নেগেটিভ হয়। কিন্তু এই ভাইরাস সংক্রান্ত জটিলতা তার শরীরে থেকে যায়। সেটাই তাকে ঘায়েল করে ফেলে।
উল্লেখ্য, মাহমদু সাজ্জাদ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নাট্যচক্রের সঙ্গে জড়িত। এই দলের হয়ে অভিনয় করেছেন লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস ও জনক প্রভৃতি নাটকে। পাশাপাশি অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটকে। তার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছে।
এছাড়া সিনেমার পর্দাতেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন মাহমুদ সাজ্জাদ। জহির রায়হান পরিচালিত ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed