বারেক টিলায় ভারতীয় গরুর চালান আটক
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পট বারেক টিলা হতে ভারতীয় গরুর চালান আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
রবিবার ২৮ বর্ডার গার্ড ব্যাাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবির টহল দল চোরাচালানের মাধ্যমে সীমান্তের ওপার হতে নিয়ে আসা প্রায় দুই লাখ টাকা মুল্যের পশুর চালানটি আটক করেছে।
বিজিবি’র ব্যাটালিয়নের মিডিয়া সেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবির মিডিয়া সেল আরো জানায়, জেলার তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী বারেকের টিলার উপর দিয়ে ভারত হতে চোরাচালানের মাধ্যমে ৬টি গরু নিয়ে আসার পথে ব্যাটালিয়নের লাউরগড় বিওপির বিজিবি’র টহল দল ওই চালানাটি আটক করে।
এদিকে এ গবাদী পশুর চালান আটক করতে সক্ষম হলেও এ চোরাচালানের সাথে জড়িত কোন চোরাকারবারী চক্রের সদস্যকে আটক করতে পারেনি বিজিবির টহল দল। জব্দ মুল্যে চালানে থাকা গবাদী পশুর মুল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
প্রসঙ্গত, সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীরবর্তী ভারতের মেঘালয় পাহাড় ঘেষা বারেকের টিলা গত কয়েকযুগ ধরেই দেশি-বিদেশি ভ্রমণ প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুদের নিকট পর্যটক স্পট হিসাবে গুরুত্ব বহন করলেও এ টিলার উপর নীচ ও আশে পাশের কড়ইগড়া, মাঝের টিলা, রাজাই, মাহারাম, জাদুকাটা নদীর নৌ পথ, চাঁনপুর, চাঁনপুর টিলা, সাহিদা বাদ, দশঘর, মনাইছড়া, লাউরগড়, মোকামের সীমান্ত পথ ব্যবহার করো বিজিবির নজর এড়িয়ে বেশ কয়েকটি চক্র আগ্নেয়াস্ত্র, হুন্ডি, মদ, গাঁজা, ইয়াবা, আমদানি নিষিদ্ধ বিড়ি, জুতো, কসমেটিকস, গবাদি পশু (গরু, মহিষ, ঘোড়া), মসলা, কয়লা, গোল কাঠ, পাথর, সহ নানা ভারতীয় চোরাই পণ্য এপারে নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় চোরাচালান বাণিজ্যের প্রসার ঘটিয়েছে বলে জনশ্রুতি রয়েছে।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed