সিলেটে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে প্রবেশ করে আব্দুল্লাহ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। সে বালাগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের এনাম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী হাবিবুল্লাহ জানান, প্রায় বছরখানেক আগে থেকে এ ট্যাংকির মুখ বন্ধ। ভেতরে সাটারিং লাগানো। কিছুদিন আগে উপরের ঢালাই কাজ হয়েছে। আজ সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে একজন শ্রমিক কাজ করার জন্য ভেতরে প্রবেশ করলে অনেকক্ষণেও আর বের হয়নি। পরে আরও একজন শ্রমিক ভেতরে গিয়ে তাকে মৃত দেখে সেও অজ্ঞান হয়ে যায়। তখন ফায়ার সার্ভিস এসে একজনকে মৃত আর একজনকে জীবিত উদ্ধার করেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. আলীম আহমদ।
তিনি বলেন, ট্যাংকের ভেতর কাজ করতে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। তখন ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed