কোম্পানীগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নে বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টায় উপজেলার ইছাকসল ইউনিয়নের রাঙ্গা হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার শিবপুর গ্রামের মৃত রতন বিশ্বাস ছেলে ফণিন্দ্র বিশ্বাস (৩০) ও মৃত গুরুচরণ বিশ্বাসের ছেলে নিরঞ্জন বিশ্বাস (২৫)।
জানা গেছে, ফণিন্দ্র বিশ্বাস ও নিরঞ্জন বিশ্বাস প্রতিদিনের মতো বুধবার বিকেলে মাছ আহরণ করার জন্য হাওরে যান। তারা যথাসময়ে ফেরত না আসায় স্থানীয় লোকজনকে নিয়ে আত্মীয়-স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর হাওরে গিয়ে রাত ১টায় তাদেরকে নৌকার উপরে বজ্রাঘাতে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় ইছাকলস ইউনিয়ন পরিষদের সদস্য রিপন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বজ্রপাতে দুইজন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন করে মরদেহগুলো স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed