গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ছানু মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবক একই এলাকার মো. নূর উদ্দিনের ছেলে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নোয়াগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে নূর উদ্দিন একই এলাকার এক গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণের পরপরই ধর্ষিতা গৃহবধূ গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ এসআই ফয়জুল করিমের নেতৃত্বে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে (মামলা নং-১৯) দায়ের করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed