Main Menu

শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর ) দুপুরে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- শ্যামনগর গ্রামের মাছুম মিয়ার মেয়ে নাসিমা (৫) ও একই পরিবারের মারুফ মিয়ার মেয়ে তানহা (৪)। তারা আপন চাচাতো বোন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরঘাটে খেলা করছিল নাসিমা, তানহা ও আরেকজন। খেলার একপর্যায়ে দুজনে পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজন পানিতে ভাসতে দেখে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় পাথারিয়া বাজারে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed