Main Menu

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭, সুস্থ ১০

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে কেউ মারা যাননি। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ জন। শনাক্তের হার ০.৮৩।

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৭২ জনই আছে। এরমধ্যে সিলেট জেলায় ৯৭৯ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

Manual8 Ad Code

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ জন সিলেট জেলায়, মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জের ১ জন। সুনামগঞ্জে কোনো রোগী শনাক্ত হননি। ৮৩৯ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়।

Manual3 Ad Code

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭৮৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৭৪৭ জন, সুনামগঞ্জের ৬২৪৪ জন, মৌলভীবাজারের ৮১৪৬ জন ও হবিগঞ্জের ৬৬৪৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১০ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৭১৭ জন।

Manual5 Ad Code

তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ১৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code