Main Menu

১৮ বছর বয়সীদের জন্য টিকার নিবন্ধন উন্মুক্ত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে ১৮ বছরের বেশি বয়সসীমা করোনা টিকা নেওয়ার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন। বুধবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে ১৪ অক্টোবর মানিকগঞ্জে স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক জেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন (১২-১৭ বছর) ছাত্রছাত্রীকে ফাইজারের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।

Manual1 Ad Code

সেদিন তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ১০০ ছাত্রছাত্রীকে টিকা দেওয়া হলো। পরবর্তী পর্যায়ে দেশের সবাইকে এ টিকার আওতায় আনা হবে। টিকা দিয়েই শেষ নয়, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Manual3 Ad Code

দেশে করোনার টিকা নিতে এ পর্যন্ত প্রায় ৫ কোটি ৪৮ লাখ মানুষ নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ১৮৮ জন এবং দ্বিতীয় ডোজের নিয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৯৩ জন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

Manual1 Ad Code

তিনি জানান, দেশে ১৯ অক্টোবর পর্যন্ত টিকা নিতে মোট নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৮২৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৬৮ হাজার ৩০৭ জন নিবন্ধন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এ পর্যন্ত ৫ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৭৮১ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২ কোটি ৭ লাখ ৪৪ হাজার ৭২৪ জন, আর নারী ১ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৪৬৪ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ১৬২, আর নারী ৮৪ লাখ ২৩ হাজার ৪৩১ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৫১২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৯৯০ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৭৩১ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৮৯ হাজার ৫৪৮ ডোজ।

Manual4 Ad Code

চলতি বছরের ২৭ জানুয়ারি করোনা প্রতিরোধে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code