বিয়ানীবাজারে ৯৬২ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকা থেকে প্রায় পৌনে তিন লক্ষাধিক টাকার ইয়াবাসহ শিল্পী বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫২) ব্যাটালিয়ন।
রোববার বিকাল ৩টায় উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি শিল্পী বেগম (৫৫) উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার বিকালে গজুকাটা বিওপি’র টহল কমান্ডার নম্বর-৫৯৭৬০ হাবিলদার ত্রিমতী চাকমার নেতৃত্বে সিলেট জেলার গজুকাটা সীমান্ত এলাকার মেইন পিলার ১৩৫৭/১০-এস থেকে ৩০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। অভিযানে শিল্পী বেগম নামে ওই মাদক কারবারিকে ইয়াবা পাচারকালে হাতেনাতে আটক করে বিজিবি। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৬২ পিস ইয়াবা ট্যাবলেট, যার সিজার মূল্য ২ লাখ ৮৮ হাজার ৬শ টাকা।
বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহ আলম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed