সাংবাদিক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের টানা দুই বারের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমদ সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী ১৮ অক্টোবর (সোমবার)। ২০২০ সালের এদিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান তিনি।
এ উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার বাদ জোহর দরগাহ হজরত শাহজালাল রহ. জামে মসজিদে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। এরপর কবর জিয়ারত, দরগাহ কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান।
উক্ত কর্মসূচিতে ক্লাবের সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
এদিকে, মরহুম আজিজ আহমদ সেলিমের পরিবারের পক্ষ থেকেও দিনটি পালনে কবর জিয়ারত, কোরআন খতম, সোমবার বাদ আসর আম্বরখানা সরকারি কলোনী মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম আজিজ আহমদ সেলিমের ছোট ভাই জাবের আহমদ চৌধুরী পারিবারিক কর্মসূচিগুলোতে সকল সাংবাদিকবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, সাংবাদিক আজিজ আহমদ সেলিম ২০২০ সালের ১৮ অক্টোবর (রোববার) রাত সাড়ে ৮টার দিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
নগরের মজুমদারীর রিতা কুটিরের বাসিন্দা আজিজ আহমদ সেলিম ৬৭ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী সাহরিন আজিজ চৌধুরী, তিন মেয়ে, তিন ভাই ও চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজিজ আহমদ সেলিমের জন্ম ১৯৫৩ সালে। ছাত্র জীবন থেকে তিনি কর্ম-উদ্দীপক ছিলেন। ১৯৭২ সালে সিলেট এমসি ইন্টারমেডিয়েট কলেজে (বর্তমান সিলেট সরকারি কলেজ) ছাত্র সংসদ নির্বাচনে সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। তখন সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর।
কর্মজীবনে আজিজ আহমদ সেলিম বাংলাদেশের প্রাচীনতম সংবাদপত্র সাপ্তাহিক যুগভেরীতে যোগদান করেন। ১৯৮৯ সালে আজিজ আহমদ সেলিম যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক হন। পরবর্তী সময়ে যুগভেরী দৈনিক হিসেবে যাত্রা করে। তিনি দৈনিক উত্তরপূর্ব’র প্রতিষ্ঠাকাল থেকে প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিটিভির সিলেট জেলা প্রতিনিধি হিসেবেও ইলেকট্রনিক মিডিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
এছাড়া আজিজ আহমদ সেলিম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি, সুজন সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ভারত-মৈত্রী সমিতি সিলেটের সভাপতি হিসেবে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed