সিলেট ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২’র যাত্রা শুরু
স্পোর্টস ডেস্ক: টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনে মাঠে গড়াল দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। প্রথম রাউন্ডের চার ম্যাচের দুটি হচ্ছে সিলেটে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে লড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন খুলনা ও রংপুর বিভাগ। পাশেই গ্রাউন্ড-২ তথা একাডেমি মাঠে স্বাগতিক সিলেট বিভাগের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। এই ম্যাচ দিয়ে গ্রাউন্ড-২’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।
রবিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ (একাডেমি মাঠ) এ ‘দ্য ফাইভ মিনিট’ বেল বাজিয়ে এনসিএলের এবারের আসরের উদ্বোধন করেন ৮ টেস্ট ক্রিকেটার।
টেস্ট ক্রিকেটারদের মধ্যে ছিলেন সিলেটের অলক কাপালি, রাজিন সালেহ, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। ছিলেন টেস্ট দলের ওপেনার সাইফ হাসানও।
অন্যদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ, আর কক্সবাজার একাডেমি মাঠে খেলছে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed