Main Menu

সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার নানুয়াদীঘির একটি পূজা মন্ডপে কুরআন অবমাননার প্রতিবাদ ও দোষীদের শাস্থির দাবীতে উলামা মাশায়েখ পরিষদ সিলেট কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেছেন, কুরআন অবমাননার ঘটনা মুসলমানদের কলিজায় আঘাত হেনেছে। একজন ঈমানদার বেঁচে থাকা অবস্থায় তা মেনে নিতে পারে না। কেননা কুরআন মানবতার মুক্তির সনদ, মহাগ্রন্থ ও হেদায়াতের শ্রেষ্ঠ বানী। আমাদের প্রাণের স্পন্দন।

তারা সরকারের প্রতি দাবী জানিয়ে বলেন, অবিলম্বে অবমাননাকারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। তাওহীদ প্রিয় মানুষের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেছেন, আবেগ ও বিবেকের সমন্বয়ে ভূমিকা পালন করতে হবে। খেয়াল রাখতে হবে, নিরপরাধ কোন মানুষ যেন ক্ষতির মুখোমুখি না হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা অব্যাহত রাখুন।

শনিবার বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা অলিউর রহমান সিরাজী। পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এ.এইচ.এম সোলায়মানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা মাসুক আহমদ।

মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন- মাওলানা মখছুছ চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা শাহ মাহমুদুল হক, মাওলানা জুনাইদ আল হাবীব, ক্বারী আব্দুল বাসিত, মাওলানা ইকবাল হোসাইন ও হাফিজ মাওলানা হাফিজুর রহমান।

Share





Related News

Comments are Closed