বিশ্বনাথে ছাত্রদলের ৮ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি আগামী এক মাসের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল ও সদস্য সচিব ফাহিম আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশ মোতাবেক উপজেলার ৮টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলো।
ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং নতুন নেতৃত্ব তৈরির জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সেই সাথে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক, যুগ্ম-আহবায়ক, সদস্য সচিব ও সদস্য পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) আহবান করা হয়।
আগামী ১৮ অক্টোবরে মধ্যে উপজেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়ার আহবান করেন তারা।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed