বিশ্বনাথে ১২১ বোতল মদসহ ৪ জন গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১২১ বোতল ভারতীয় মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের কাজীবাড়ি এলাকার সুরমা নদীর পার থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাজপুর গ্রামের মমিন মিয়ার ছেলে আব্দুল আলীম (২২), একই উপজেলার পাইগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে মো. জামাল (৩৯), একই জেলার শান্তিগঞ্জ থানার পাগলা গ্রামের সৈলেন সুত্রধরের ছেলে সুশীল (৩০) ও নেত্রকোনা জেলার পূর্বধলা থানার পুকুরিয়া কান্দা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে রমজান আলী (১৯)।
পুলিশ জানায়, ছাতক থেকে নৌকায় করে আটককৃত ৪ মাদক ব্যবসায়ী মদের ওই চালান নিয়ে লামাকাজীর কাজীবাড়ির পশ্চিমে আসে।
এরপর তারা নৌকা থেকে মদ সিএনজি অটোরিক্সায় উঠাতে চাইলে তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে মামুনুর রশিদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ওই ৪ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে ৮৪ পিছ অফিসার চয়েজ ও ৪৫ পিচ এসিব্লাক ভারতীয় মদ জব্দ করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ আগস্ট লামাকাজী ইউনিয়নের আতাপুর এলাকায় পরগনা বাজার রাস্তা সংলগ্ন সুরমা নদীর পার থেকে ২৮৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed