সিলেটে করোনায় ১৬ জন শনাক্তের দিনে সুস্থ ২৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কেউ করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৬ জন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে কোনো করোনাক্রান্ত ব্যক্তি মারা যাননি। মৃতের সংখ্যা তাই ১১৬৯ জনই আছে। এর মধ্যে সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭৬ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
এদিকে গত রোববার সকাল ৮টা থেকে এখন অবধি সিলেটে কোনো করোনা রোগী মারা যাননি। অর্থাৎ ৯৬ ঘন্টা তথা চারদিন পেরিয়েছে মৃত্যুহীন।
অপরদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১১ জন, মৌলভীবাজারের ৫ জন রয়েছেন। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত হননি।
এসময়ে ৬২৮ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২.৫৫।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৭৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৭২৫ জন, সুনামগঞ্জে ৬২৪৪ জন, মৌলভীবাজারে ৮১৩৬ জন ও হবিগঞ্জে ৬৬৪২ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৩ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৫৭৯ জন।
তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ২৪ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed