Main Menu

অস্তঃসত্ত্বা খাদিজা এখন যাবে কোথায়!

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে প্রেমের সম্পর্কের এক পর্যায় নিজেদের মধ্যে গ্রাম্য বিয়ে হওয়ার এক বছর পর তা অস্বীকার করে লম্পট বাচ্চু মিয়া (২৮)। ৯ মাসের অন্তঃসত্তা খাদিজা এখন যাবে কোথায়?

স্ত্রীর দেয়া ধর্ষন মামলায় পুলিশ বুধবার বাচ্চুকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের ছাতনপাড়া এলাকার শানু হাওলাদারের ষোড়শী কন্যা খাদিজা বেগমের সাথে গত এক বছর পূর্বে তার খালাতো ভাই বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ক্রোক এলাকার মন্টু মিয়ার পুত্র বাচ্চু মিয়ার সাথে প্রেমের সম্পর্কের এক পর্যায় গোপনে নিজেদের মধ্যে গ্রাম্য বিয়ে হয়। বিয়ের খবর গোপন রেখে বাচ্চু প্রায়ই খাদিজার কাছে এসে থাকতেন। এতে খাদিজা হয়ে ওঠে ৯ মাসের অন্তঃসত্তা।

এদিকে খাদিজাকে বিয়ে অতপর অন্তঃসত্তার খবর বাচ্চু তার বাবা মাকে বলে মানাতে না পারায় বিয়ে অস্বীকার করে লম্পট বাচ্চু। ৯ মাসের অন্তঃসত্তা খাদিজা উপায়ান্তর না পেয়ে গত সেপ্টেম্বর মাসে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৯/১ ধারায় ধর্ষন মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে ওসি তালতলী থানাকে এজাহার ভুক্ত করে আসামী গ্রেফতারের নির্দেশ দেন।

 

Share





Related News

Comments are Closed