সিলেট বিভাগে ২৪ ঘন্টায় ৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত ক্রমশ কমছে। গত ২৪ ঘন্টায় করোনায় কারো মৃত্যু না হলেও এ সময়ে মাত্র ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ২ জন ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন। মৌলভীবাজার ও হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত হননি।
এ সময়ে ৮২২ জনের নমুনা পরীক্ষায় এ ৩ জনের পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ০.৩৬।
বুধবার (১৩ অক্টোবর) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, নতুন শনাক্ত মিলিয়ে এ বিভাগে ৫৪ হাজার ৭৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এসময়ে বিভাগে সুস্থ হয়েছেন আরো ১৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৫৫৬ জন।
এ বিভাগে নতুন ভর্তি ৫ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ২৪ জন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন ১১৬৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯৭৬ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed