জৈন্তাপুরে বাস চাপায় মানসিক রোগী নিহত, আহত ১
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া ব্রিজ এলাকায় দ্রুতগামী বাস চাপায় ১জন মানসিক রোগী নিহত এবং অপর এক বাস যাত্রী আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১১ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাফলং হতে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস (নং সিলেট-জ-১১-২৩২৭) সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া এলাকায় পথচারী এক মানসিক রোগীকে চাপা দিয়ে ফেলে আসে। স্থানীয় জনতা মানসিক রোগীকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এক বাসযাত্রী আহত হয়েছেন। তিনি জৈন্তাপুর উপজেলার ১নং লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে দোলোয়ার হোসেন (৩২)।
নিহত মানসিক রোগীর নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
অপরদিকে দূর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর বাস ষ্টেশনে স্থানীয় জনতা বাসটি আটক করে। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ বাসটি জনতার নিকট হতে পুলিশ হেফাজতে নেয়।
জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। নিহত মানসিক রোগীর সুরতহাল তৈরী করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরনের ব্যবস্থা গ্রহন করছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed