আমেরিকান বাংলা চ্যারিটি’র আত্নপ্রকাশ
প্রবাস ডেস্ক: আমেরিকা ও বাংলাদেশে আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আমেরিকান বাংলা চ্যারিটি।
সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আমেরিকার নিউজার্সির প্যাটারসনে স্টার রেস্টুরেন্টে আমেরিকান বাংলা চ্যারিটি’র কার্যকরী কমিটি আত্নপ্রকাশ করেছে ।
৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি জাকারিয়া আহমেদ, সহ-সভাপতি দিপু মিয়া, সাধারণ সম্পাদক সুজন আহমেদ, কোষাধক্ষ্য মুরাদ আহমেদ, কার্যকরী সদস্য মাহমুদ জুয়েল, কাওছার আহমেদ, কয়ছর আহমেদ, সৌরভ।
আমেরিকান বাংলা চ্যারিটি’র সাধারণ সম্পাদক সুজন আহমেদ বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে আমেরিকা ও বাংলাদেশের আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু। প্রবাসে থেকেও আমরা দেশের গরীব অসহায় মানুষের জন্য জন্য কিছু করতে চাই। আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশের সাধারণ মানুষের জন্য কিছু করার প্রচেষ্টা। আমেরিকান বাংলা চ্যারিটি’র পক্ষ থেকে আমরা দেশ-বিদেশের সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed