Main Menu

সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃনং চট্ট-১৯৩৩) এর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

১০ অক্টোবর রোববার বিকাল ৪টায় নগরের সুরমা পয়েন্টে জমায়েত হয়ে মিছিল শুরু হয়। বন্দরবাজার, সোবহানীঘাট হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেন্দিবাগ পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ আনছার আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সিলেট জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সভাপতি মনির হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, তালতলা আঞ্চলিক কমিটির সহ সভাপতি মোঃ সাহাব উদ্দিন, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদিন।

সমাবেশে বক্তারা বলেন, হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য নিন্মতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন, গণতান্ত্রীক শ্রম আইন প্রণয়ন এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে।

করোনার অজুহাতে কাজ না দেয়া শ্রমিকদের পূর্ণ মজুরিসহ চাকরীতে পুনর্বহাল, বেকার শ্রমিকদের কাজ, খাদ্য, চিকিৎসা ও পর্যাপ্ত রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা মালিক, সরকার ও প্রশাসনের দালাল সুবিধাবাদীদের প্রত্যাখ্যান করে সৎ, সংগ্রামী, আপোষহীন শ্রেণিসচেতন নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং আসন্ন হিন্দু স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজায় সকল শ্রমিক কে উৎসব বোনাস দেয়ার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed