ঝরনা তরুণ সংঘের আহবায়ক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: ঝরনা তরুণ সংঘের উপদেষ্ঠা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) রাত ৮টায় সিলেট নগরীর ঝরনাপারস্থ জামে মসজিদ অফিসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সবার সম্মতিক্রমে ঝরনা তরুণ সংঘের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন-কে আহ্বায়ক ও সংঘের উপদেষ্ঠা ফারুক আহমদ এবং সাবেক সভাপতি আশিক আহমদকে যুগ্ম আহ্বায়ক করে ৫ সদস্য কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সংঘের সভাপতি সাজুওয়ান আহমদ, সংঘের সাধারণ সম্পাদক আলমগীর আহমদ।
ঝরনা তরুণ সংঘের উপদেষ্ঠা ও ঝরনারপার জামে মসজিদের মোতায়াল্লী আব্দুল মতিনের সভাপতিত্বে ও উপদেষ্ঠা এডভোকেট আলী আজগরের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ডা: জাকারিয়া মানিক, উপদেষ্ঠা নিজাম উদ্দিন আল মিজান, উপদেষ্ঠা সোয়েব আহমদ, সদস্য রমাপদ চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More



Comments are Closed